পারিনি তোমার হতে।
ফেরাতে পারিনি আমি,. পারিনি তোমার হতে। তুমিতো গিয়েছো চলে,. দ্রুতলয়ে আলোর পথে। সবই বুঝি,. তবু অবুঝের মতো। তোমায় খুঁজি,. নিয়ে হারানোর ক্ষত। আজও ভাবি,. কেন বেদনার মতো,. হৃদয়ে আঁকি,. নীল প্রজাপতি শত। সেই যে ভালোবেসে,. হৃদয়ের পাল তুলে। প্রেমের বৈঠা নিয়ে,. অজানায় গিয়েছো চলে। ফেরাতে পারিনি আমি,. পারিনি তোমার হতে।



0 Response to "পারিনি তোমার হতে।"
Post a Comment